মোঃ কামরুল ইসলাম টিটু
বাগেরহাট শরনখোলা প্রতিনিধি
বাগেরহাটের শরণখোলা উপজেলার রায়েন্দা ইউনিয়নের লাকুরতলা গ্রামের চালিতাবুনিয়া এলাকার বাসিন্দা বাদল মুন্সি (৭০) নামের এক বৃদ্ধ জুমার নামাজ আদায়ের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়ে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। জান্নাত নামে আরো একজন পথচারী
ঘটনাটি ঘটেছে ১৯ ডিসেম্বর দুপুর সাড়ে বারোটার দিকে।
প্রত্যক্ষদর্শী ও তার পরিবার সূত্রে জানা যায়, উপজেলার ৩ নং রায়েন্দা ইউনিয়নের লাকুড়তলা
গ্রামের চালিতাবুনিয়া এলাকার বাসিন্দা শুক্রবার দুপুরে জুমার নামাজ পড়ার উদ্দেশ্যে নিজ বাড়ি থেকে বের হন। উপজেলার রায়েন্দা ইউনিয়নের তাফালবাড়ী সিনিয়র মাদ্রাসা সংলগ্ন পুকুরের পাশে হাঁটার সময় একটি দ্রুতগতির মোটরসাইকেল তাকে সজোরে ধাক্কা দেয়। এতে তিনি রাস্তায় ছিটকে পড়ে গুরুতর আহত হন।
এসময় জান্নাত নামের আরেকজন পথচারী গুরুতর আহত হন। স্থানীয়রা দ্রুত আহতদের উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মোঃ বাদল মুন্সিকে মৃত ঘোষণা করেন। আহত জান্নাত বর্তমানে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।