মোঃ কামরুল ইসলাম টিটু
বাগেরহাট শরণখোলা প্রতিনিধি
বাগেরহাটের শরনখোলায় উওরন একসেস প্রকল্পের আয়োজনে ।হেলভেটাস সুইস ইন্টারকো অপারেশন বাংলাদেশের সহযোগীতায় শরনখোলা উপজেলার ১ নং ধানসাগর ২ নং খোন্তাকাটা ও ৩ নং রায়েন্দা ইউনিয়নের এল এস পি (LSP)এবং এস পি (SP)ডিলার এন জি ও সরকারী প্রতিনিধিদের নিয়ে কর্মশালা অনুষ্ঠিত হয়। উপজেলা মডেল মসজিদ হল কনফারেন্স রুম ২য় তলায়। আজ ২৩-১২-২০২৫ ইং তারিখ রোজ মঙ্গলবার সকাল ১১টায় উক্ত সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন
ডাঃ আল মামুন জুয়েল ভেটোনারী সার্জন উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটো নারী হাসপাতাল – শরনখোলা বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ আব্দুল হালিম উপজেলা সমবায় কর্মকর্তা শরনখোলা বাগেরহাট, মো: আবু ফেরদৌস চৌধুরী
ডি আর আর অফিসার উওরন এ্যাক্কেস প্রকল্প। কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে স্থানীয় পর্যায়ে জীবিকা নির্বাহ ব্যবস্থার শূন্যতা এবং সুযোগগুলি চিহ্নিত করার জন্য জলবায়ু সহনশীল পদ্ধতির এবং প্রযুক্তি সম্পর্কে জনসেবা প্রদানকারীদের সংবেদনশীল করনীয় বিষয় নিয়ে আলোচনা করেন। সঞ্চালনায় ছিলেন মোঃ রুহুল আমিন সি ডি ও শরনখোলা ও কমল চক্রবর্তী দল অনিত কুমার দাস সি ডি ও শরনখোলা। উওরন একসেস প্রকল্প।