শাওন বেপারী
শরীয়তপুর প্রতিনিধি
শরীয়তপুরের জাজিরা থানা পুলিশ ৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. সুমন ঢালী (২১) নামের এক যুবককে গ্রেফতার করেছে।
শনিবার (২৭ ডিসেম্বর) তাকে গ্রেফতার করা হয় গ্রেফতারকৃত আসামি মো. সুমন ঢালী (২১), পিতা মো. নুরুল ইসলাম ঢালী। তিনি জাজিরা থানাধীন উত্তর ডুবলদিয়া এলাকার বাসিন্দা (সামাদ মাদবরের বাড়ির পাশে)।
পুলিশ সূত্রে জানা যায়, তাকে ৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করা হয়। এ ঘটনায় জাজিরা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। মামলার নম্বর ২৬, পরে তাকে আইনানুগ প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়।
এ বিষয়ে জাজিরা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সালেহ্ আহম্মদ বলেন, মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবেই তাকে গ্রেফতার করা হয়েছে। জাজিরা থানা এলাকায় মাদক নির্মূলে পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।