৫ আগস্টের পরে গোটা বাংলাদেশ যখন ৭১ এর স্বাধীনতা বিরোধীদের দখলে, নিষিদ্ধ করা হলো আওয়ামীলীগের সকল কার্যক্রম। আওয়ামীলীগের নেতা কর্মীরা যখন শত শত মিথ্যা মামলায় জরজরিত, অপমান আর লাঞ্চনায় বীর মুক্তিযোদ্ধারা মানুষিক ভাবে বিপর্যস্ত হয়ে পরছিলো, তখনি গর্জে উঠেছিলো কিছু মুক্তিযোদ্ধার সন্তান। ২৬ মার্চ ২০২৫ তারিখে মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড কেন্দ্রীয় কমিটির ততকালীন সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান লিটনের নেতৃত্বে মুক্তিযোদ্ধার সন্তান’রা জাতীয় স্মৃতিসৌধে সমবেত হয়ে জয় বাংলা জয় বঙ্গবন্ধু শ্লোগানে শ্লোগানে প্রকম্পিত করে তুলেছিলো সাভারের মাটি। তাদের এই সমবেত হওয়াকে ভয় পেয়ে পুলিশ কয়েকজনকে গ্রেফতার করে জেল হাজতে পাঠায়। তারপরেও থেমে থাকেনি সেই পথচলা। তারই ধারাবাহিকতায় ২১ ফেব্রুয়ারী ২০২৬ তারিখে তারা জাতীয় শহীদমিনারে সমবেত হয়েও পুলিশি বাঁধার সম্মুখীন হয়। ১৩/০৩/২০২৬ তারিখ শুক্রবার মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মিজানুর রহমান লিটনের নেতৃত্বে মুক্তিযোদ্ধার সন্তানরা দুস্থদের মাঝে ইফতার সামগ্রী বিতরন করেন। বিতরন কালে তারা ঢাকার রাজপথে জয় বাংলা জয় বঙ্গবন্ধু শ্লোগানে মুখরিত করে তুলেন।