মোঃ কামরুল ইসলাম টিটু
বাগেরহাট শরনখোলা প্রতিনিধি
বাগেরহাটের শরনখোলায় উওরন এ্যাকসেস প্রকল্পের আয়োজনে শরনখোলা উপজেলার ১ নং ধানসাগর
২ নং খোন্তাকাটা ও ৩ নং রায়েন্দা ইউনিয়নের সি এস ও এবং সি বি ও সদস্যদের নিয়ে কর্মশালা অনুষ্ঠিত হয় ।উপজেলা অফিসার্স ক্লাবে। ১১-১১-২০২৫ ইং তারিখ রোজ বুধবার সকাল ১১টায় উক্ত সভায় প্রধান: অতিথি হিসাবে উপস্থিত ছিলেন
এস এম মেহেদী হাসান উপসহকারী প্রকৌশলী জনসাস্থ্য অধিদপ্তর-শরনখোলা উপজেলা, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মো: মনিরুজ্জামান (শিক্ষক), যুবদল নেতা- শরনখোলা উপজেলা। আরোও বিশেষ অতিথি ছিলেন রঞ্জন নিকোলাস
এ্যাডভোকেসি নেটওয়ার্কিং এ্যান্ড মাইগ্রেশন অফিসার। কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে খাস পুকুর সম্পদের প্রবেশাধিকার এবং ব্যবস্থাপনা সিদ্ধান্ত গ্রহণে নাগরিক প্রতিনিধিদের দায়িত্ব ও কর্তব্য ভূমিকা সম্পর্কে আলোচনা করেন। উপজেলা পর্যায়ে বিদ্যমান খাস পুকুর ও পি এস এফ সম্পর্কিত বর্তমান অবস্থা সম্পর্কে জানান। সাধারন জনগন বিশেষত প্রান্তিক জনগোষ্ঠীর পানির উ্যসে প্রবেশাধিকারে বিদ্যমান চ্যালেঞ্জগুলো শনাক্ত করা। পরিত্যক্ত খাস পুকুর ও পি এস এফ পূন:ব্যবহার বা হস্তান্তরের প্রশাসনিক ও আইনী প্রক্রিয়া সম্পর্কে আলোচনা করেন। সভায় সাংবাদিক সহ উত্তরণ অ্যাক্সেস প্রকল্পের উপকারভোগী সি এস ও এবং সি বি ও সদস্যরা উপস্থিত ছিলেন। সঞ্চালনায় ছিলেন; মোঃ রুহুল আমিন সি ভি ও শরনখোলা ও অনিত কুমার দাস
সি বি ও শরনখোলা। কমল চক্রবর্তী সি বি ও শরনখোলা ।