NEWS
ক্যাঙারু কোর্টে গরু চরার ছড়া
লুৎফর রহমান রিটন
ক্যাঙারু কোর্ট ক্যাঙারু কোর্ট
করছো তুমি কি?
এই দেখো না শেখ হাসিনার
ফাঁসি দিয়েছি!
ডিফেন্স ল ইয়ার হাততালি দেয়
রায়টা শোনার পরে!
তার হাসিতে নিজামীদের
ঝিলিক ঝরে পড়ে!
আদালতেও জাবরকাটা
গরু এখন চরে!!
অটোয়া ১৭ নভেম্বর ২০২৫