১৭ নভেম্বর ২০২৫
মাকসুদা সুলতানা ঐক্য
আই ডোন্ট কেয়ার শকুনেরা
কিসের নাটক করলো!
বিশ্ববাসীর সামনে নিজের
পা’য়ে কুড়াল মারলো!
চোর জোচ্চর খুনি মিলে
চব্বিশ সাল জুড়ে!
মানুষ হত্যা লুটপাট সব
করলো ঘুরে ঘুরে!
ছিনতাই আর ধর্ষণের
সর্বকালের রেকর্ড,
ভেঙে দিয়েও নির্লজ্জদের
দেখেছি সেই দাপট!
সাজানো সেই রঙ্গমঞ্চে
কে প্রজা কে রাজা!?
আই ডোন্ট কেয়ার আজ যে সেথায়
খোর ছিলো সব গাজা!
ইন শা আল্লাহ এই নাটকের
বিচার একদিন হবে!
আসামি শুধু বদলে যাবে
মঞ্চটা ঠিক রবে!!